শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫ ১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করছে ইসি ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫১ হাজারের বেশি মাদকাসক্তি: ধ্বংসের মুখে যুবসমাজ লন্ডনে তাপপ্রবাহে পথচারীদের মাঝে বিকেএমের ঠান্ডা পানি বিতরণ জমিয়তের ভাটারা থানার সভাপতি জাকির কাসেমী, সম্পাদক আনিসুর রহমান উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত, বাধ্যতামূলক হচ্ছে সরকারি পাঠ্যক্রম ‘কওমি মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নেওয়া হচ্ছে’ গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে বিশেষ ভাতা দেবে সরকার

করোনায় মারা গেলেন সাবেক এমপি সিরাজুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

গতকাল শনিবার ভোরে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

সিরাজুল ইসলামের জামাতা সুনেল হক এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি শ্বাষকষ্টে ভুগছিলেন। শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজুল ইসলাম মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে দু’বা‌র সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একবার উপজেলা চে‌য়ারম‌্যান‌ হিসেবে দা‌য়িত্ব পালন করেন। শিক্ষকতা থেকে তিনি ভোটের রাজনী‌তিতে আসেন। মহান মু‌ক্তিযুদ্ধেও ছিলো তার অসামান‌্য অবদান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ