শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মানবসেবায় ধারাবাহিকতা দরকার: মাওলানা রজীবুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০১৫ সাল থেকে সৃষ্টির সেবায় অবিরাম কাজ করে যাচ্ছে হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থা। মানবতার ডাকে দেশের নানা প্রান্তে ছুটে গিয়েছে সংস্থাটি। রোহিঙ্গা মুহাজির, শীতার্থ আর বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত। বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের এই কঠিন মুহূর্তেও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে হাফেজ্জী হুজুর সেবা সংস্থঅ। সংস্থাটির পরিচালক মাওলানা রজীবুল হকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন আওয়ার ইসলামের ডেপুটি এডিটর আবদুল্লাহ তামিম।


আওয়ার ইসলাম: বাংলাদেশসহ সারা বিশ্ব একটি কঠিন সময় পার করছে। মানবতা ও দেশের কল্যাণে এই কঠিন পরিস্থিতিতে আলেমদের কী ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিদ বলে মনে করেন?

মাওলানা রজীবুল হক: সর্বপ্রথম বিষয় হচ্ছে বর্তমানে বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের বিষয়ে উলামায়ে কেরামের ভূমিকা থাকবে মানুষকে এ বিষয়ে সচেতন করা। মোকাবেলা জাতীয় শব্দ পরিহার করা। জনসাধারণ মোকাবেলা শব্দ ব্যবহার করছে না বোঝে। উলামায়ে কেরাম সেটা বোঝেন। আল্লাহ তায়ালা যে গজব বা পরীক্ষা পাঠিয়েছেন এর মোকাবেলা কখনও সম্ভব নয় এ বিষয়টা মানুষকে বোঝাতে হবে।

আল্লাহ তায়ালার বিরুদ্ধে কোনো বিষয়ে কখনও মোকাবেলা হয় না। এজন্য আলেমরা নিজেরাও মোকাবেলা জাতীয় শব্দ পরিহার করবেন এবং অন্যকেও এই জাতীয় শব্দ পরিহার করতে বলবেন।

দ্বিতীয় বিষয় হচ্ছে আলেমরা ওয়ারিসে নবী বা নবীর উত্তরাধিকারি। সেজন্য রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে তারা চলবেন এবং উম্মতকে সে পথে চালানোর জন্য চেষ্টা করবেন। সুতরাং এই কঠিন মুহূর্তে আলেমদের সর্বপ্রথম মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। কারণ রাসুল সা. সবচেয়ে বড় মানবতার সেবাকারী ছিলেন।

আজ থেকে ১০ বছর আগে আমাদের একজন বুজুর্গ মাওলানা উবায়দুর রহমান খান নদভী একটি মজলিসে একটা ঘটনা বলেছিলেন, এই ঘটনাটা আমার খুব বেশি মনে পড়ে। রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ আদায়ের জন্য মসজিদে যাবেন। তখন দেখলেন তার চাদরের এক কোণে একটা বিড়াল ঘুমিয়ে আছে।

রাসুল সা. সাহাবায়ে