মহামারি করোনা ভাইরাসে আজ সারা বিশ্ব প্রায় অচল। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি মারা গেছে। আক্রান্ত হয়েছে সাত লাখের বেশি মানুষ। আমাদের বাংলাদেশও এখন প্রায় অচল। এই অবস্থায় অসহায় অবস্থায় দিন পার করছেন খেটে খাওয়া মানুষেরা। এই কঠিন মুহূর্তে অনেকেই এগিয়ে আসছেন এসব মানুষের সহযোগিতায়। দেশের আলেমরাও পিছিয়ে নেই এই সেবামূলক কাজে। রাজধানী ঢাকায় অসহায় মানুষদের জন্য যেসব আলেম রাতদিন এক করছেন, তাদের একজন মাওলানা গাজী ইয়াকুব। সেবামূলক এই কাজের নানা দিক নিয়ে তিনি কথা বলেছেন আওয়ার ইসলামের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আওয়ার ইসলামের ডেপুটি এডিটর আবদুল্লাহ তামিম।
আওয়ার ইসলাম: সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ সারা বিশ্ব একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, দেশ মানবতা ও দেশের কল্যাণে এ কঠিন পরিস্থিতিতে আলেমদের কী ধরণের উদ্যোগ গ্রহণ করা উচিৎ।
গাজী মাওলানা ইয়াকুব: আলেমরা জাতির রাহবার, তারা নায়েবে রাসুল সা. হিসেবে পরিচিত। নবিওয়ালা কাজে সবার আগে তাদের এগিয়ে আসা উচিত। তারা এগিয়ে আসছেও, দেশ জাতি ও সমাজে আলেমদের কাজ সত্যিই প্রশংসার দাবি রাখে। বাংলাদেশ মসজিদ মাদরাসার দেশ। এখানে মিম্বার মেহরাব থেকে যে আওয়াজ তুলে সফলতা দেখাতে পারবে, মিডিয়াও অতটা সফলতা দেখাতে পারবে না।
সুতরাং আলেমরা এ জাতি ও দেশের জন্য মিম্বার থেকে আওয়াজ তুলতে পারবে। এ আওয়াজ প্রতিটি ঘরে, মহল্লায় পৌঁছে যেতে সময় লাগবে না। আজ আমাদের দেশসহ সারা বিশ্বে মহামারি এক আজাব গজব অবতির্ণ হয়েছে। এ যে করোনার মত মহামারি আমাদের জন্য একটা আজাব বা পরীক্ষা, এটা আলেমগণ জাতিকে বুঝাতে সক্ষম হয়েছে। সঙ্গে সঙ্গে বাংলাদেশের একটা শ্রেণি খুব অসহায় হয়ে পড়ে যখন লকডাউনের মত অবস্থার সৃষ্টি হয়। তাদের আয় ইনকাম যখন বন্ধ হয়ে যায় তখন তাদের অসহায়ত্ব আমরা দেখতে পাই না।
এ শ্রেণির মানুষ বাংলাদেশের অনেক অনেক বেশি। এ দেশের খেটে খাওয়া মানুষগুলোর সারাদিন পরিশ্রম শেষে রাতের বেলা অল্প কিছু বাজার নিয়েও বাড়ি ফেরাটা আর হয়ে ওঠে না। দেশের সরকার লকডাউন তো দিয়েছে, কিন্তু এ লকডাউন মানতে হলে তাদà