শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫

ঢাকা-১০ আসনে বিজয়ী আ.লীগের শফিউল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নভেল করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে অনুষ্ঠিত ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ১৫ হাজার ৯৫৫ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী মুহা. শফিউল ইসলাম মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপনির্বাচনের ভোটগ্রহণ চলে।

এ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম পেয়েছেন ৮১৭ ভোট।  এছাড়া অপর প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান পেয়েছেন ৯৭ ভোট, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির কাজী মুহাম্মদ আব্দুর রহিম পেয়েছেন ৬৩ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী পেয়েছেন ১৫ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের মুহা. মিজানুর রহমান পেয়েছেন ১৮ ভোট।

শনিবার রাতে ঢাকা টিচার ট্রেনিং কলেজের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কমকর্তা জি এম সাহাতাব উদ্দিন।

অপরদিকে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়া ব্যারিস্টার ফজলে নূর তাপসের ছেড়ে দেয়া এই আসনে ৩ লাখ ২১ হাজার ২৭৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৬ হাজার ৯৬৫ জন। ভোটের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ২৮ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ