শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫

‘করোনার মধ্যে উপ-নির্বাচন নির্বাচনী ব্যবস্থাকে আবারো প্রশ্নবিদ্ধ করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের মধ্যে ভোটারবিহীন একতরফা উপনির্বাচনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছেন, সারাদেশের মানুষ যখন করোনা ভাইরাসের মহামারিতে আতঙ্কিত, সরকার নিজেই জনসমাগমকে নিরুৎসাহিত করছে- এ সময় ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপ-নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করেছে ইসি।

নেতৃদ্বয় আরও বলেন, বিরোধী দলের প্রার্থীদের এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র দখলের পুনরাবৃত্তি ঘটিছে সরকারী দলের প্রার্থীদের ক্যাডাররা। পাঁচ-সাত ভাগ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন কোনভাবেই গ্রহনযোগ্য হতে পারে না। সরকার ও নির্বাচন কমিশনের উচিত ছিলো, আজকের (শনিবারের) উপ-নির্বাচন স্থগিত করা। কিন্তু তা না করে মহামারির মধ্যে তিনটি সংসদীয় আসনে এভাবে একতরফা উপ-নির্বাচন নির্বাচনী ব্যবস্থাকে আবারো প্রশ্নবিদ্ধ করেছে।

বিবৃতিতে নেতৃদ্বয় করোন ভাইরাসের মহামারির মধ্যে ভোটাধিকার হরণের এ প্রশ্নবিদ্ধ উপনির্বাচনের ফলাফল বাতিলের জোর দাবি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ