মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে হাইয়াতুল উলইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: কওমি মাদরাসার সমাপনী পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

আজ শনিবার সকাল ১০ টা থেকে রাজধানীর মতিঝিলে সংস্থাটির প্রধান কার্যালয়ে ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এতে সংস্থাটির অন্যান্য সদস্যরাও উপস্থিত রয়েছেন।

আজ সকালে হাইয়াতুল উলইয়া শীর্ষ একটি সূত্র জানিয়েছে, আজকের চলমান বৈঠক থেকে কওমি মাদরাসার বার্ষিক পরীক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এখানে বেফাকসহ ৬ বোর্ডের সদস্যরা উপস্থিত রয়েছেস, পরামর্শেক্রমে সকল বোর্ডের পরীক্ষার সময়সূচি নিয়ে এ বৈঠকে আলোচনা করা হবে।

প্রসঙ্গত, আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা আগামী ১৩ শাবান মোতাবেক ৬ এপ্রিল শুরু হওয়ার কথা রয়েছে।

এছাড়াও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেকাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৩ তম পরীক্ষার আগামী ৩ শা’বান মোতাবেক ২৮ মার্চ শুরু হওয়ার  কথা ছিল। সাথেসাথে কওমি মাদরাসাভিত্তিক অন্যান্য পাঁচ বোর্ডের পরীক্ষা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে। আজকের বৈঠক থেকে এ সকল পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে কওমি মাদরাসায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আবাসিক অনাবাসিক সব ধরণের মাদরাসা সর্বাত্মক বন্ধ ঘোষণা করেছে সংস্থাটি। আপাতত ৩১ মার্চ পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ থাকবে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ