বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির গোসল কাফন-দাফন ও জানাজার বিধান কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মেরাজ তাহসীন।।

প্রশ্ন: করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তিকে গোসল, কাফন-দাফন ও জানাযার হুকুম কি? অনেক লাশের ক্ষেত্রে এমন ঘটছে যে, সংক্রমনের আশংকায় গোসল বা জানাজা ব্যাতিত লাশ দাফন করা হচ্ছে৷ এ ক্ষেত্রে শরীয়তের বিধান কি? জানিয়ে বাধিত করবেন৷

উত্তর: ইসলামি শরিয়ত অনুযায়ী কোনো মুসলিম ব্যাক্তি মৃত্যু বরণ করলে তাকে গোসল দেওয়া, সম্মানজনকভাবে কাফন-দাফন করা এবং তার জানাজার নামাজ পড়া ফরজে কেফায়া ৷ অর্থাৎ সমাজের একদল লোক তা আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে ৷ অন্যথায় সবাই গুনাহগার হবে ৷

ইবনে আব্বাস থেকে বর্নিত তিন বলেন একদা আরাফার দিন একলোক উট থেকে পরে মারা গেল ৷ রাসূল সা. বললেন তোমরা তাকে বরই পাতার পানি দিয়ে গোসল দাও এবং দুই কাপড়ে কাফন দাও৷ সহিহ বুখারি-১২১৮ ৷

আবু হুরায়রা রা. থেকে বর্নিত তিনি বলেন, রাসূলুল্লাহ সা. এর নিকট জানাজার জন্য কোনো এমন মৃত ব্যক্তিকে আনা হলে যার উপর ঋণ আছে ৷ তিনি জিজ্ঞাসা করতেন, সে কি ঋণ পরিশোধের কিছু রেখে গেছে? যদি বলা হত রেখে গেছে, তাহলে তিনি নামায পড়তেন ৷ অন্যথায় মুসলমানদেরকে বলতেন, তোমরা তোমাদের সাথির জানাযা পড়ো৷ সহিহ বুখারি-২২৯৮; সহিহ মুসলিম-১৬১৯ ৷

করোনা ভাইরাসে মৃত ব্যক্তিকেও গোসল, কাফন-দাফন ও জানাজার নামাজ আদায় করে সম্মানজনক ভাবে কবরস্থ করা আবশ্যক ৷ প্রয়োজনে পুর্ণ সতর্কতা অবলম্বন, গোসল দাতার পুর্ণ শরীর ঢেকে মাস্ক, গ্লাভস পরে ৷ বা দূর থেকে পানি স্প্রে করে হলেও গোসল দিতে হবে ৷

তবে যদি সংক্রমের প্রবল আশংকা হয় ৷ কোনোভাবেই গোসল দেয়া সম্ভব না হয় ৷ এমনকি পানি স্প্রে করেও সম্ভব না হয় ৷ তাহলে তায়াম্মুম করিয়ে দিবে ৷ অর্থাৎ দুই হাত মাটিতে মেরে মৃতের চেহারা ও দু হাত মাসাহ করে দিবে ৷ এমতাবস্থায় হাতে গ্লাভসও ব্যবহার করতে পারবে ৷

গোসল-তায়াম্মুম সর্বাত্তক চেষ্টা করার পরও যদি সম্ভব না হয় তাহলে গোসল-তাইমুম ব্যতিত জানাজা পড়ে দাফন করে দিলে আশা করা যায় গুনাহ হবে না ৷ কেননা আল্লাহ তায়া ইরশাদ করেন, لا يُكَلِّفُ اللَّهُ نَفْساً إِلَّا وُسْعَهَا
অর্থাৎ আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেন না। সূরা বাকারা-২৮৬ ৷ অনত্রে বলেন, فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ
অর্থাৎ তোমরা আল্লাহকে তোমাদের সাধ্য মোতাবেক ভয় কর ৷ সূরা তাগাবুন-১৬ ৷

উত্তর প্রদানে
মুফতি মেরাজ তাহসীন, মুফতি: জামিয়া দারুল উলুম দেবগ্রাম, ব্রাহ্মণবাড়ীয়া ৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ