সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭


করোনাভাইরাস সর্বশেষ আপডেট, ১১হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১১হাজার ছাড়িয়েছে,  এ সংখ্যা ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে। বিপর্যস্ত জনপদের তালিকার শীর্ষে এখনও ইতালি, স্পেন ও ইরান।

ইউরোপের ইতালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে গেছে। গতকাল শুক্রবার সেদেশে রেকর্ড ৬২৭ জন মারা গেছে। এ নিয়ে ইটালিতে মৃতের সংখ্যা ৪,০৩২। আক্রান্তের সংখ্যা ৪৭০২১ জন।

স্পেনে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেখানে মৃতের সংখ্যা ১৩২৬। রাজধানী মাদ্রিদের হাসপাতালগুলো নতুন নতুন রোগীর ভিড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। পর্তুগালে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৬ থেকে দ্বিগুণ হয়ে ১২ হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ২৬০ জন।  ব্রিটেনে এখন আক্রান্ত রোগীর সংখ্যা ৪১৪৫। মৃত ১৭৮।

আজ (শনিবার) থেকে দেশজুড়ে রেস্তোরা, বার, জিম, সিনেমা হল, থিয়েটার বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষকে পাগলের মতো জিনিসপত্র কেনা বন্ধ করতে আবেদন করেছে সরকার।

এশিয়ার ইরানে প্রতি দশ মিনিটে একজন করে মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সেদেশে ১২৩ জন মারা গেছে। ফলে মৃতের সংখ্যা প্রায় ১৬০০। আক্রান্ত হয়েছে প্রায় ২১হাজার। চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি কিন্তু শুক্রবারও ৪১ জন সেদেশে আক্রান্ত হয়েছে। দক্ষিণ কোরিয়া গত ২৪ ঘণ্টায় নতুন একশ জন রোগীর কথা জানিয়েছে।

আমেরিকায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাওয়ার পর নতুন নতুন রাজ্য এবং শহরে মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি পাঁচজন আমেরিকানের একজনকে - অর্থাৎ ৭ কোটি মানুষকে - এখন কার্যত গৃহবন্দী হয়ে থাকতে হবে। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ