শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫

চসিক নির্বাচন স্থগিত করার দাবি ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে যখন বিশ্ববাসী আতঙ্কিত। যেখানে বিভিন্ন এলাকা লক ডাউন ঘোষণা করা হয়েছে সে মুহুর্তে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনও বন্ধ ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বন্ধ ঘোষণা করে পরিস্থিতি অবজারভেশন করা হোক এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চসিক নির্বাচনের তারিখ ঘোষণা করাই হবে যুক্তি যুক্ত। মানুষ এমনিতেই আতঙ্কিত। ঘর থেকে বের হচ্ছে না। এমতাবস্থায় চসিক নির্বাচন বহাল রাখা হবে চরম খারাপ দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, করোনার কারণে স্কুল-কলেজসহ জন সমাগম বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিন নির্বাচনে মানুষ এসে লাইনে দাড়িয়ে ভোট দিবে, এ যেন সরকারের একমুখে দু’ধরণের কথা। এটা হতে পারে না। অবিলম্বে চসিক নির্বাচন বন্ধ ঘোষণা করে পরবর্তি তারিখ ঘোষণা করতে হবে। অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন প্রত্যাখান করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ