মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

করোনা: রাজধানীতে মাস্ক বিতরণ করল মাদরাসা শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সচেতনতায় রাজধানীর মিরপুরের বায়তুল মা'মূর মাদরাসা কমপ্লেক্সের ছাত্র কাফেলার উদ্যোগে মাস্ক বিতরণ করেছে কওমি মাদরাসার শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ মার্চ) বাদ জুমা বায়তুল মা'মুর মসজিদের মুসল্লিসহ আশেপাশের পথিক, দোকানদার, রিক্সাওয়ালা সর্বস্তরের জনসাধারণের মাঝে প্রায় ৮০০ মাস্ক বিতরণ করে শিক্ষার্থীরা।

জানা যায়, বায়তুল মা'মুর মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাফর আহমাদের উদ্যোগে আরো মাস্ক বানানোর জন্য অর্ডার দেয়া হয়েছে। ধারাবাহিকভাবে এ সচেতনতামূলক সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

বায়তুল মা'মূর মাদরাসা কমপ্লেক্সের শিক্ষা সচিব মুফতি হাসান আল মাহমুদ জানান, মাদরাসা বন্ধ হওয়ার আগেই উদ্যোগ নেয়া হয়েছিল করোনা সচেতনতায় মাস্ক বিতরণ করবে ছাত্ররা। এ উদ্যোগটা তারাই নিয়েছিল; আমরা শিক্ষকরা তাদের সহযোগিতায় ছিলাম।

তিনি বলেন, আমাদের মাদরাসার প্রিন্সিপাল ও বায়তুল মা'মুর মসজিদের খতিব ড. আব্দুল মুকিত আযহারী, ভাইস প্রিন্সিপাল হাফজ মাওলানা জাফর আহমাদসহ মাদরাসার সকল শিক্ষক ছাত্রদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অর্থায়ন করেন।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস উদ্ভূত সমস্যায় সরকারি সিদ্ধান্তে গতকাল সন্ধায় মাদরাসা বন্ধের ঘোষণা হয়েছিল, তাই আজ শুক্রবার সকালে সবাই ফিরে গেছে। অন্যথায়, মাদরাসার সকল ছাত্র আজ রাজধানীর বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করতো। শুধুমাত্র স্থানীয় কিছু ছাত্রদের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা গেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ