মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাওলানা লিয়াকত আলীর নতুন বই 'ফিলিস্তিন সমস্যা ও ইহুদি চক্রান্ত' বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রকাশিত হয়েছে ফিলিস্তিন সমস্যার ইতিহাস ও আদ্যোপান্ত নিয়ে ইতিহাস নির্ভর গ্রন্থ 'ফিলিস্তিন সমস্যা ও ইহুদি চক্রান্ত'। বইটি প্রকাশ করেছে থানভী লাইব্রেরী। বইটির খুচরা মূল্য ২২০ টাকা।

দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাব ইডিটর মাওলানা লিয়াকত আলী লিখিত বইটিতে শুধু ফিলিস্তিন সমস্যা নিয়ে আলোকপাত করা হয়নি। ফিলিস্তিন ভূ-খণ্ড নিয়ে ইহুদি মুসলিমদের মাঝে চলে যুগ যুগ ধরে চলে আসা সমস্যার সূচনা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে।

এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের দুর্দশাগ্রস্ত ইহুদি জাতি বর্তমানে কীভাবে পৃথিবীর মোড়লে পরিণত হল, তাদের ভবিষ্যত পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে নাতিদীর্ঘ আলোচনা করা হয়েছে।

Extra Discount

প্রথম বিশ্বযুদ্ধের আড়ালে ঠকবাজ ইহুদিদের ফিলিস্তিন ভূ-খণ্ড দখল করার হীন প্রচেষ্টার বিষয়টিও উঠে এসেছে বইটিতে। বর্তমানে মুসলিম হৃদয়ের রক্তক্ষরণ হয়ে ওঠা ফিলিস্তিন নিয়ে জানতে চাওয়া পাঠকদের তৃষ্ণা মেটাতে বইটি যথেষ্ট ভূমিকা রাখবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ