শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫

প্রয়োজনে চীনের মতো বিশেষ হাসপাতাল: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনাভাইরাস চিকিংসা কিংবা নিয়ন্ত্রণে যত টাকা প্রয়োজন হবে তা দিতে প্রস্তুত রয়েছে সরকার। প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি চীনের মতো বিশেষ হাসপাতাল তৈরির উদ্যোগ নেয়, তাতেও অর্থায়ন করা হবে।

আজ বুধবার (১৮ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, করোনা ভাইরাস নিয়ে সারাবিশ্ব বিপদে আছে। সম্মিলিতভাবে কীভাবে মোকাবিলা করা যায় সেই চেষ্টা চলছে। কি করলে দেশকে ও জাতিকে মুক্ত রাখতে পারি সেলক্ষ্যে কাজ করছে সরকার।

আমাদের অর্থের কোনো সমস্যা নেই। আমরা আর্থিকভাবে সক্ষম আছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি কোনো উদ্যোগ গ্রহণ করে বা সাহায্যের প্রয়োজন হয় আমাদের জানালে আমরা যথা সম্ভব সহায়তা করবো।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় যদি চায়নার মতো দ্রুত কোনো হাসপাতাল করতে চায় তাহলে প্রধানমন্ত্রী অর্থায়ন করতে না করবেন না বলে আমার বিশ্বাস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ