শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’

জ্বর-সর্দি-কাশিতে আনসার সদস্যের মৃত্যু, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীকে চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জ্বর সর্দি ও কাশিতে এক আনসার সদস্যের মৃত্যুর ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে চিঠি দিয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। রোববার (১৫ মার্চ) সংস্থাটির পক্ষ থেকে এ চিঠি দেয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে কর্মরত এক আনসার সদস্য রেজাউল করিম সর্দি-কাশি ও জ্বরের লক্ষণ দেখা দিলে গত ৪ মার্চ ছুটি নিয়ে গ্রামের বাড়ি যান। পরে ১১ মার্চ মারা যান তিনি। তার গ্রামের বাড়ি রংপুর জেলার কেবশপুর গ্রামে। এ ছাড়া অপর একজন আনসার সদস্যের একই লক্ষণ দেখা দিলে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ১২ মার্চ নিজ বাড়িতে চলে যান।

চিঠিতে আরও বলা হয়, বিষয়টি ইতোমধ্যে ঢাকার জেলা প্রশাসক ও সিভিল সার্জন ছাড়াও সিরাজগঞ্জ ও রংপুর জেলা কমাড্যেন্ট আনসার ও ভিডিপিকে অবহিত করা হয়েছে। এ ছাড়া বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় বিসিসিতে কর্মরত আনসার সদস্যদের স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

চিঠির অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা, রংপুর ও সিরাজগঞ্জের সিভিল সার্জন, রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবকেও দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ