শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’

অসুস্থ ব্যক্তিদের মসজিদে না যাওয়ার পরামর্শ দিয়েছে ইসলামি ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। করোনার হানায় বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ জন। এদিকে, বিদেশফেরত, জ্বর, হাঁচি ও কাশিতে আক্রান্ত এবং অসুস্থ ব্যক্তিদের মসজিদে গমন পরিহারের পরামর্শ দিয়েছে ইসলামি ফাউন্ডেশন (ইফা)।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান ইফার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ।

ইফার মহাপরিচালক জানান, করোনাভাইরাস সংক্রমণ থেকে ধর্মপ্রাণ মুসল্লিসহ সমগ্র মানবজাতিকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে বিদেশফেরত ব্যক্তি, করোনার লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে গমনসহ জনসমাগম পরিহারের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হলো।’

এ বিষয়টি দেশের সব মসজিদে জুমার খুতবায় গুরুত্ব সহকারে আলোচনা করার জন্য বলেছেন ইফার মহাপরিচালক আনিস মাহমুদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ