শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’

জাপা করোনা মোকাবেলায় সরকারকে সহায়তা করবে: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের সব উদ্যোগে জাতীয় পার্টি সক্রিয়ভাবে সহায়তা করবে। এ সময় তিনি জাতীয় পার্টির নেতা-কর্মীদের করোনা মোকাবেলায় সরকারের উদ্যোগকে সহায়তা করতে নির্দেশ দেন।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় যুব সংহতি আয়োজিত করোনা মোকাবেলায় গণসচেতনতা সৃষ্টিতে মাস্ক ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদার পরিচালনায় অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আজ জাতীয় পার্টির পক্ষ থেকে করোনা ভাইরাস মোকাবেলায় গণসচেতনতা সৃষ্টিতে কর্মসূচি উদ্বোধন হল। একইসঙ্গে সারা দেশে জাতীয় পার্টির সচেতনতামূলক কর্মকাণ্ডও চালু হল।

জিএম কাদের বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস আগ্রাসীরূপে ছড়িয়ে পড়েছে। আতঙ্ক সৃষ্টি হয়েছে সারা বিশ্বে। উন্নত বিশ্ব করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তারা বিভিন্ন এলাকা, শহর এমনকি রাষ্ট্র বন্ধ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের মতো জনবহুল রাষ্ট্রে আইসোলেশন করা কঠিন হয়ে যাবে। তাই সচেতনতার বিকল্প নেই। সাধারণ মানুষ যদি করোনা ভাইরাসের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ সম্বন্ধে সচেতন হয়, তাহলেই করোনা মোকাবেলা অনেকটা সহজ হবে।

পরে জাতীয় পার্টি চেয়ারম্যান উপস্থিত জনসাধারণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ