শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’

সাংবাদিকের উপর নির্যাতন এবং জেল-জরিমানার ঘটনায় খেলাফত মজলিসের তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামে বাংলাট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে গভীর রাতে বাসা থেকে ধরে নিয়ে নির্যাতন এবং জেল-জরিমানার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছেন, প্রশাসনের এক শ্রেণির কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে জনগণের উপর জুলূম নির্যাতন চালাচ্ছে। সাংবাদিক আরিফুল ইসলামকে যে কায়দায় মধ্যরাতে বাসা থেকে ধরে নিয়ে নির্যাতন করে জেল-জরিমানা করা হয়েছে তা মধ্যযুগের বর্বরতাকেও হার মানায়।

তারা আরও বলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসকের আক্রোশ মেটানোর জন্য একজন সাংবাদিকের উপর এহেন জুলুম- নির্যাতন কোনভাবেই গ্রহনযোগ্য নয়। সাংবাদিক আরিফুল ইসলামের উপর নির্যাতন, জেল-জরিমানার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিক আরিফুল ইসলামের উপর দায়ের করা সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ