বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করল সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী দু’ সপ্তাহের জন্য সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে সৌদি আরব।

আজ শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবে এখন পর্যন্ত এ ভাইরাসে ৮৬ জন আক্রান্ত হয়েছেন।

এর আগে সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছিল, করোনা আক্রান্ত দেশগুলোতে থাকা সৌদি নাগরিকরা দেশে ফিরতে চাইলে ৭২ ঘণ্টার মধ্যে ফিরতে হবে। নির্ধারিত এ সময়সীমার পর কাউকে দেশে প্রবেশ করতে দেয়া হবে না।

করোনা মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলো ছাড়াও আরো ১২টি দেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি সরকার। এবার সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হলো। যাতে অন্য দেশ থেকে করোনা আক্রান্ত কোনো রোগী সৌদিতে প্রবেশ করতে না পারে।

এদিকে, প্রতিবেশী জর্ডানের সঙ্গেও সব ধরনের যাত্রীবাহী পরিবহন যোগাযোগ বাতিল করেছে সৌদি আরব। তবে চালু রয়েছে বাণিজ্যিক ও কার্গো পরিবহন সেবা। এছাড়া আগামী ১১ মার্চ পর্যন্ত সব সিনেমা থিয়েটার বন্ধ ঘোষণা করা হয়েছে।

সৌদি সরকার জানিয়েছে, কেউ নিজের স্বাস্থ্যগত বা ভ্রমণের বিষয়ে কোনো তথ্য গোপন করলে ৫ লাখ রিয়াল জরিমানা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ