শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ

‘বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ীদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রূপনগর বস্তিবাসীর ভাগ্য কোন্ দুষ্কৃতিকারীর লালসার লেলিহান শিখায় পুড়ে ছাই হলো কি না, তা অবিলম্বে খুঁজে বের করতে হবে। অতিতের মতো প্রশ্নবিদ্ধ ও আইওয়াশের তদন্ত কমিটি না করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি এখন তাৎক্ষনিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং তাদের নূন্যতম মানবিক সেবা নিশ্চিত করতে হবে।

গতকাল বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের একটি প্রতিনিধিদল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ