সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার আল আকসায় তারাবি বন্ধে খতিবের তীব্র প্রতিক্রিয়া  ‘কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে’ রাজধানীতে নারীদের পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীতে মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার খামেনি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের শোক ও সমবেদনা ফেনীতে দুই দিনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘মার্কিন-ইসরায়েলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে’ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির

করোনা থেকে বাঁচতে ভারতে গোমূত্র-গঙ্গার পানি দিয়ে স্যানিটাইজার, বিক্রির ধুম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস, আতঙ্ক বাড়ছে প্রতিনিয়ত। বিজ্ঞানীরা উঠেপড়ে লেগেছেন এ মরণব্যাধির প্রতিষেধক বা ওষুধ আবিষ্কারে, ফলাফল এখনও খুব একটা আশাব্যঞ্জক নয়।

আর এ মাহামারী থেকে বাঁচতে ভারতের বাজারে গোমূত্র ও গোবরেই করোনাভাইরাসের সংক্রমণ নিরাময় হবে দাবি করেছিল ভারতের ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিন্দু মহাসভা।

আর ঠিক এমন সময়ই সামনে এলো গোমূত্র হ্যান্ড স্যানিটাইজার ও গোবর দিয়ে তৈরি সাবানের কথা। ‘কাউপ্যাথি’ নামে সেই হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে ভারতের ই-কমার্স সাইটে।

সূত্রমতে জানা যায়, ৫০ মিলিলিটারের ২টি হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে ১০০ রুপিতে। অনলাইনে ২১০ রুপিতে পাওয়া যাচ্ছে ‘কাউপ্যাথি’ সাবানের ছয় থেকে সাতটির প্যাকেট।

‘কাউপ্যাথি’ স্যানিটাইজারের বিবরণে লেখা রয়েছে, দেশি গরুর বিশুদ্ধ গোমূত্র দিয়ে তৈরি হয়েছে এটি। একইসঙ্গে যাতে কোনো গন্ধ না বের হয়, সেজন্য এর সঙ্গে অ্যারোমা এসেনশিয়াল অয়েল ও গঙ্গার পানি মেশানো হয়েছে। বিবরণে আরও বলা হয়েছে, এতে কোনো অ্যালকোহল নেই। হাতকে এটা আর্দ্র ও কোমহল রাখবে।

যদিও এই স্যানিটাইজার ও সাবান করোনাভাইরাসের সংক্রমণ 'রুখেছে' বলে হাতেকলমে কোনো প্রমাণ নেই। তবে দেশটির ই-কমার্স সাইটে এই সাবান ও স্যানিটাইজার বিক্রির ধুম পড়েছে বলে দাবি করেছে ভারতীয় নিউজ পোর্টাল জি নিউজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ