শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ

হ্যান্ডস্যানিটাইজারের দাম নির্ধারণ করেছে ওষুধ প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ ওষুধ প্রশাসনের।

বাংলাদেশে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগী শনাক্তের পর বাজারে হ্যান্ডস্যানিটাইজারের দাম বেড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে স্যানিটাইজার জাতীয় পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কারণে বাজারে হ্যান্ডস্যানিটাইজার, মাস্কের চাহিদা বেড়েছে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে বিক্রি করছে। এ কারণে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে হ্যান্ডস্যানিটাইজার ডিস্ট্রিবিউটরকে এক ইনভয়েসে ৫০০-এর বেশি পিস সরবরাহ না করার নির্দেশ দেয়া হয়েছে।

একইসঙ্গে কোনও খুচরা বিক্রেতা কারও কাছে একটির বেশি বিক্রি করতে পারবে না বলে ওষুধ বিক্রেতাদের নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

দেশে বর্তমানে সাতটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হ্যান্ডস্যানিটাইজার উৎপাদন করছে। এরমধ্যে মেসার্স এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হ্যান্ডি রাব সল্যুশন ৫০ মিলি ৪০ টাকা, ১০০ মিলি ৫২ টাকা, ২০০ মিলি ১০০ টাকা; মেসার্স এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেক্সিসল হ্যান্ড রাব ৫০০ মিলি (ডিসপেনসারসহ) ২১৫.৬৫ টাকা, ২৫০ মিলি (ডিসপেনসারসহ) ১৪০.৪২ টাকা, ২৫০ মিলি বোতল ১৩০.৩৯ টাকা।

৫০০ মিলি বোতল ১৯৬.৩৩ টাকা, ৫০ মিলি বোতল ৪০.১২ টাকা, ক্লিনজেল হ্যান্ডস্যানিটাইজার ১০ মিলি ৭৫ টাকা, ৫০ মিলি ১০০ টাকা; মেসার্স ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সানিস্ক্রাব স্কিন ক্লিনজার ২৫০ মিলি ৩০০ টাকা, সানিকর্ড জেল ৬ গ্রাম টিউব ৫০ টাকা; স্যানিটিজা হ্যান্ড রাব ২৫০ মিলি ১৩০ টাকা, ৫০ মিলি ৪০ টাকা; মেসার্স জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হ্যান্ডিওয়াশ সল্যুশন ৫০ মিলি বোতল ৪০ টাকা, ২৫০ মিলি বোতল ১৩০ টাকা; মেসার্স গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হ্যান্ডস্ক্রাব ২৫০ মিলি ২৫০ টাকা।

হ্যান্ডিসল ২৫০ মিলি ১৩০ টাকা, ১২৫ মিলি ৭০ টাকা, ৫০ মিলি ৪০ টাকা; মেসার্স স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জারমিসল হ্যান্ড রাব ২০০ মিলি বোতল( ওয়াসারসহ) ১৩০.৩৯ টাকা, ২০০ মিলি বোতল (পাম্প ও ডিসপেনসারসহ) ১৪০.৪২ টাকা, ৫০ মিলি বোতল ৪০ টাকা; মেসার্স অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কেভিরাব হ্যান্ড রাব ২৫০ মিলি বোতল ১০৫.৭২ টাকা, ৫০ মিলি বোতল ৩১.২২ টাকায় বিক্রি করতে নির্দেশনা দেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ