সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার আল আকসায় তারাবি বন্ধে খতিবের তীব্র প্রতিক্রিয়া  ‘কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে’ রাজধানীতে নারীদের পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীতে মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার খামেনি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের শোক ও সমবেদনা ফেনীতে দুই দিনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘মার্কিন-ইসরায়েলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে’ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির

করোনায় মসজিদুল হারাম প্রতিদিন যেভাবে পরিচ্ছন্ন করা হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদুল হারাম ও মাতাফ বা তাওয়াফের স্থানকে সাধারণত সারা বছর খুব গুরুত্ব সহকারে পরিস্কার পরিচ্ছন্ন রাখা হয়। তবে বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে পবিত্র এই মসজিদ ও তার আঙিনার পরিচ্ছন্নতার মাত্রা আরও কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে।

আজ মঙ্গলবার আল আরাবিয়া জানায়, ফজর থেকে ইশার নামাজ পর্যন্ত দৈনিক অন্তত তিনবার ধুয়েমুছে পরিস্কার করা হচ্ছে মসজিদুল হারাম। আল হারামাইনিশ শারিফাইন কতৃপক্ষের তরফ থেকে জানানো হয়, যেকোনো রকমের ময়লা আবর্জনা থেকে হারাম শরিফ সবসময় যেন মুক্ত থাকে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তাছাড়া, সমাগত মুসল্লি ও হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সবধরনের পোকামাকড় বিনাশ করতে ও মসজিদের আশপাশ জীবানুমক্ত রাখতে দায়িত্বশীলদের নির্দেশনা দেয়া হয়েছে।

আল হারামাইনিশ শারিফাইন কতৃপক্ষ জানায়, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পরে আল হারামাইনিশ শারিফাইন ( পবিত্র দুই মসজিদ) পরিচ্ছন্ন রাখতে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। তারা যথাসময়ে মসজিদ ধোয়ামোছা, কার্পেট পরিবর্তন, সুগন্ধি ও জীবানুনাশক স্ফ্রে সরবরাহের কাজ করছে।

মসজিদুল হারাম দৈনিক তিন বার ধৌত করার পাশাপাশি মাতাফকে প্রতিদিন অন্তত সাত বার ধুয়েমুছে পরিস্কার করা হচ্ছে। রাতদিন চব্বিশ ঘন্টার জন্য অন্তত ৩ শো ৩০ জন খাদেম মসজিদ ও মাতাফ পরিচ্ছন্নতার জন্য নিয়োজিত রয়েছে। তারা বিভিন্ন আধুনিক মেশিন ও উপায় অবলম্বন করে পরিচ্ছন্নতার কাজ করে।

আল আরাবিয়া অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ