মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি মুসলমান দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের অতিথি বৃন্দের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হলো- রফিকুল ইসলাম জসিম এর লেখায়-
(১) দারিদ্রতা লেখাপড়ার জন্য কোনো বাঁধা নেই৷ সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু
‘তোমরা যদি না জাগো, কেমন হবে সকাল’ দৈনিক প্রথম আলো কমলগঞ্জের প্রতিনিধি মণিপুরি মুসলিম শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এ দু লাইন কবিতাটি বলেন৷
মণিপুরি মুসলিম আপনারা এত সুন্দর সংঘবদ্ধভাবে কাজ করেন, অন্যান্য সম্প্রদায়েরা করেন তবে আপনার এত একতা না দেখলে অনেকে বিশ্বাস করবে না৷ আমি আপনাদের বিয়ে দেখেছি, শুকুর উল্লার গ্রামে সেইসময় এডিসি স্যার ছিল এত সুন্দর সামাজিকতা জীবনে কোথায় দেখেনি৷ তোমাদের মেয়ে আজ বিসিএস ক্যাডার রাবেয়া, তিনি অতি দরিদ্র পরিবার থেকে হয়েছে।
আমি চাই আরেকজন রাবেয়া হোক৷ মনিপুরি মুসলমানদের প্রথম বিএপাস শাহানা বেগম। কাজেকর্মেও আপনারা এগিয়ে যাবে৷ তোমরা তোমাদের অনেক এগিয়ে যেতে হবে৷ তাই তোমাদেরকে বলি দরিদ্রতা লেখাপড়ার জন্য কোনো বাঁধা নেই৷ আপনাদের পাশে সব সময় আছি থাকবো ইনশাল্লাহ।
(২) শিক্ষা ছাড়া মানুষ অচল, সবার সমন্বয়ে এগিয়ে নিতে হবে। - মোঃ কামাল উদ্দিন ।
ইউনিক প্রাইভেট হাসপাতালে চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বলেন, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর, মণিপুরি মুসলিম শিক্ষকরা ক্লাসের বাইরেও উনারা সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছেন। এদেশে মণিপুরি মুসলমানদের জনসংখ্যা প্রায় ১১ হাজারের মাঝে ১১৫ জন শিক্ষক রয়েছে৷ তাদের পরিশ্রমে আপনার যারা শিক্ষাদীক্ষা এগিয়ে যাচ্ছেন। মনিপুরি মুসলিম আপনাদের মাঝে গরীব অসহায় মানুষের আমার হাসপাতালে ফ্রী মেডিকেল ব্যবস্থা করবো৷ আশারাখি আপনার অনেক এগিয়ে যাবেন৷
(৩) মানুষ মানুষের জন্য -টির্চাস ফোরাম এটা প্রমাণ করেছেন৷ চেয়ারম্যান আবদাল হোসেন৷
৭ নং আদমপুর ইউনিয়নে এই চেয়ারম্যান বলেন, স্বাধীনতার মাসে টির্চাস ফোরাম এমন আয়োজনকে আমি সাদুবাদ জানায়৷ আপনারা শুধু শিক্ষার উন্নয়ন নয় বরং সমাজিক বিভিন্ন অনুষ্ঠান ও সমাজসেবা কাজ করে যাচ্ছেন৷ এটাই প্রমাণ মানুষ মানুষের জন্য -টির্চাস ফোরাম এটা প্রà