মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

দাওরায়ে হাদীস পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা শুরু হবে ১৩ শাবান মোতাবেক ৬ এপ্রিল। শেষ হবে ২৩ শাবান ১৬ এপ্রিল।

সংস্থাটির পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাইল বরিশালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন সকাল ৯ টা থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। তবে ১০ এপ্রিল (শুক্রবার) সকাল ৮ টা থেকে ১১ টা  ৩০ মিনিট পর্যন্ত চলবে।

৯ এপ্রিল ১৫ শা‘বান (বৃহস্পতিবার) ‘শবে বরাতের’ বিরতি। চাঁদ দেখার হিসেবে ‘শবে বরাত’ ৯ এপ্রিল দিবাগত রাতে হলে ১০ এপ্রিল (১৫ শা‘বান) শুক্রবার পরীক্ষার বিরতি থাকবে। সে ক্ষেত্রে ৯ এপ্রিল (বৃহস্পতিবার)মুসলিম-২য় খন্ড, ১১ এপ্রিল শনিবার বুখারী-১ম খন্ড এবং ১২ এপ্রিল রবিবার মুসলিম-১ম খন্ড পরীক্ষা হবে। পরবর্তী পরীক্ষা রুটিন অনুযায়ী অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার্থীদের ১ম দিন পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে এবং পরবর্তী দিন থেকে ১৫ মিনিট পূর্বে পরীক্ষার হলে অবশ্যই প্রবেশ করতে হবে।

কিরাআত (মৌখিক) পরীক্ষা প্রধান নেগরানের দেয়া ঘোষণা অনুযায়ী যে কোন দিন বিকালে/রাতে নেয়া হবে। কিরাআতের নম্বর মূল পরীক্ষার নম্বরের সাথে যোগ হবে না। সনদ পাওয়ার জন কিরাআতে উত্তীর্ণ হওয়া শর্ত।

No photo description available.

পরীক্ষার রুটিন পিডিেএফ পেতে ক্লিক করুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ