সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার আল আকসায় তারাবি বন্ধে খতিবের তীব্র প্রতিক্রিয়া  ‘কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে’ রাজধানীতে নারীদের পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীতে মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার খামেনি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের শোক ও সমবেদনা ফেনীতে দুই দিনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘মার্কিন-ইসরায়েলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে’ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির

করোনা থেকে বাঁচতে মদ্যপান করে ২৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘মদ করোনাকে দূরে রাখে, মদ পান করলে করোনা ভাইরাসের ঝুঁকি কমে’ এমন ধারণা বিশ্বাস করে ইরানে প্রাণ হারালেন ২৭ জন। মিথানলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ।

ইরানের তেহরানের এক হাসপাতালের কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে হাসপাতালে বিষাক্ত মদ পানে অসুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

শাহিন শাদনিয়া নামের ওই কর্মকর্তা ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজকে বলেছিলেন যে, কিছু ক্ষেত্রে মিথানল সমৃদ্ধ বিষাক্ত অ্যালকোহল পান রোগীদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। মিথানল আমাদের পান করছেন অনেকেই। আর অতিরিক্ত মিথানলই তাদের মৃত্যু কারণ হয়ে দাঁড়াচ্ছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানে ১৯৭৯ সালে অ্যালকোহলিক স্পিট, ওয়াইন এবং বিয়ার পান নিষিদ্ধ করা হয়েছে। তবুও দেশটির অনেক লোক নিয়মিত ভদকা এবং অন্যান্য মদ পান করে থাকেন। তারা এগুলো বাড়িতে কিংবা গোপনে পান করে থাকেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ