সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার আল আকসায় তারাবি বন্ধে খতিবের তীব্র প্রতিক্রিয়া  ‘কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে’ রাজধানীতে নারীদের পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীতে মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার খামেনি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের শোক ও সমবেদনা ফেনীতে দুই দিনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘মার্কিন-ইসরায়েলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে’ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির

ইউরোপে মার্কিন সামরিক কমান্ডার করোনা ভাইরাসে আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার এবং ইউরোপের বেশ কয়েকজন কর্মকর্তা কয়েকদিন আগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর এক ঘোষণায় এ সংবাদ প্রকাশ করা হয়েছে।

গতকাল সোমবার এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, মার্কিন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ক্রিস্টোফার কুলি নিজ স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। বর্তমানে তিনি দূরবর্তী অবস্থান থেকে নিজের দায়িত্ব পালন করছেন।

এক আমেরিকান কর্মকর্তা 'রাইটার্স' বার্তা সংস্থাকে জানান, জার্মান শহর উইসবাডেনে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে সামরিক বাহিনীর নেতারাও উপস্থিত ছিলেন।

এই কর্মকর্তার মতে, সংবাদ সম্মেলনে অংশ নেওয়া একজন বিদেশি লোকের করোনা ভাইরাসে আক্রান্ত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে।

অন্যদিকে, মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্য ডগ কলিন্স সোমবার এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে তিনি সামরিক কমান্ডারের মেডিকেল নোটিস পর্যবেক্ষণ করেছেন। কলিন্সের মতে যদিও তিনি করোনার ভাইরাসের কোনো লক্ষণ দেখেন নি। তবে মার্কিন কমান্ডার ফেব্রুয়ারির শেষের দিকে একজনের সাথে সাক্ষাত করেছিলেন। পরে জানা গেছে ঐ ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলো।

আল-আরাবিয়া অবলম্বনে আব্দুর রহমান শরীয়তপুরী

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ