শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ

‘মাস্ক নিয়ে পিয়াজের মতো ব্যবসা হচ্ছে কি না, তা নিয়ে সতর্ক থাকতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেউ যাতে মাস্কসহ প্রয়োজনীয় সরঞ্জামের মূল্য বৃদ্ধি এবং অবৈধ মজুত করতে না পারে, সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই পরামর্শ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের গৃহীত পদক্ষেপ সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর আদালত এ কার্যক্রমের অগ্রগতি জানাতে আগামী ৫ই এপ্রিল পরবর্তী দিন ধার্য করেন।

আদালত বলেন, মাস্ক ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে। তবে মাস্ক নিয়ে পিয়াজের মতো ব্যবসা হচ্ছে কি না, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিষয়টি তদারকি করা দরকার, কেউ যাতে বেশি দাম না নিতে পারেন এবং মজুত না করতে পারেন। মানুষের সচেতনতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এ বিষয়ে গণমাধ্যমে প্রচার-প্রচারণা চালাতে হবে।

গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতামূলক নির্দেশনাগুলো দিতে হবে। এ সময় আদালতে থাকা জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, মাস্ক নিয়ে বলবো, এখন ১০ টাকার মাস্ক ১২০ টাকা নিচ্ছে। এটা নিয়ে একটা নির্দেশনা দিন। সরকার ইচ্ছা করলে মাস্ক ফ্রি দিতে পারে। জবাবে আদালত বলেন, ১৬ কোটি মাস্ক দেয়ার মতো অবস্থা নেই।

একটা হতে পারে, যারা সন্দেহের মধ্যে আছে বা আক্রান্ত হাসপাতালে যায় তাদের জন্য ব্যবস্থা করা যায় কিনা। সচেতনতার বিষয়ে আদালত বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে এমনভাবে সচেতনতামূলক বিষয় প্রচার করতে হবে, যাতে মানুষের দৃষ্টিগোচর হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ