শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ

বাহাদুরাবাদ ও বালাসীঘাটে পরীক্ষামূলকভাবে ফেরি চালুর নির্দেশ নৌপ্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের বাহাদুরাবাদঘাট ও গাইবান্ধার বালাসীঘাটের মধ্যে পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সেইসঙ্গে প্রতিমন্ত্রী বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে সীমানা পিলার স্থাপন, তীররক্ষা, ওয়াকওয়ে ও জেটি নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এসময় কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গতকাল রোববার সচিবালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন সংক্রান্ত বৈঠকে প্রতিমন্ত্রী এসব নির্দেশ দেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে জানানো হয়, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে সীমানা পিলার স্থাপন, তীররক্ষা, ওয়াকওয়ে ও জেটি নির্মাণ প্রকল্পের আওতায় এক হাজার সীমানা পিলার, ছয়টি জেটি এবং সাড়ে তিন কিলোমিটার নদীতীর রক্ষার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। প্রায় চার হাজার সীমানা পিলারের ভিত্তিস্থাপন করা হয়েছে।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট দফতর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নৌপরিবহন মন্ত্রণালয় ২০১৯-২০ অর্থবছরে চার হাজার ৭১৩ কোটি ১৩ লাখ ব্যয়ে ৪৯টি প্রকল্প বাস্তবায়ন করছে। এগুলোর মধ্যে এডিপিভুক্ত প্রকল্প ৪০টি এবং ৯টি প্রকল্প সংস্থার নিজস্ব। এডিপিভুক্ত প্রকল্পে তিন হাজার ১৩ কোটি ৪৪ লাখ এবং নিজস্ব প্রকল্পে এক হাজার ৬৯৯ কোটি ৮৭ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ