শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

বাংলাদেশে ৩ জনের দেহে করোনাভাইরাস, সতর্ক থাকার পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)।

আজ রোববার একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানিয়েছেন, এই তিনজনের শরীরে নভেল করোনাভাইরাস পাওয়া গেছে।

তাদের মধ্যে দুইজন ইটালি থেকে বাংলাদেশে এসেছিলেন বলে তিনি জানিয়েছেন। সেই দুজনের একজনের পরিবারের একজন নারী সদস্য বাংলাদেশে আক্রান্ত হন। এদের বয়স বিশ থেকে পয়ত্রিশ বছরের মধ্যে বলে জানা গেছে।

সেব্রিনা ফ্লোরা বলেন, তিনজন আক্রান্ত হলেও পুরো দেশে করোনা ছড়িয়ে পড়ার মতো কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার দরকার নেই।

তবে সতর্কতার জন্য প্রয়োজন ছাড়া কোনো জনসমাবেশে যেতে নিষেধ করে তিনি বলেন, ভাইরাস প্রতিরোধে ইতোমধ্যে সব ব্যবস্থা নেয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে।

বাংলাদেশের সকল বাসিন্দাকে বিশেষভাবে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন তিনি। সূত্র: বিবিসি বাংলা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ