রকিব মুহাম্মদ ।।
সম্প্রতি পবিত্র কুরআন শরিফে নবীজির চুল-দাড়ি পাওয়া নিয়ে দেশব্যাপী গুজব ছড়িয়েছে। করোনা ভাইরাসসহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে সেই চুল-দাড়ি ধুয়ে পানি পান করতে হবে বলে একটি ধারণা প্রচার হচ্ছে সামাজিক মাধ্যমগুলোতে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
গুজব প্রচারের কারণ হিসেবে জানা যায়, কাবা শরিফের কোন এক ইমামকে নাকি স্বপ্নে দেখানো হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেছেন, ‘পৃথিবীর সমস্ত কুরআনে নাকি তার চুল-দাড়ি পাওয়া যাবে এবং সেই চুল-দাড়ি চুবিয়ে পানি পান করলে করোনা ভাইরাসসহ বিভিন্ন দূরারোগ্য ব্যধি থেকে মুক্তি লাভ করা যাবে।’
অনেকেই কাবার ইমামের সেই স্বপ্নের কথা জানতে পবিত্র কুরআন শরিফের পাতায় নবীজির চুল দাড়ি খুঁজতে থাকেন। এমনকি একাধিক লোক কুরআনে চুল দাড়ি পেয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এ প্রতিবেদকেও কুরআনে পাওয়া চুল দাড়ি দেখানোর চেষ্টা করেছেন কয়েকজন।
এ বিষয়ে ইসলামি গবেষকরা বলছেন, পবিত্র কুরআন শরিফে নবীজির চুল দাড়ি পাওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব। অনেকে কুরআন শরীফ পড়ার সময়ও মাথার চুল-দাড়ি পড়ে থাকে, সেটাই তারা খুঁজে পাচ্ছেন। এটি এক শ্রেণির লোক মানুষের ঈমান আমল ধংস করার পাঁয়তারা করছে।
[caption id="attachment_186031" align="aligncenter" width="418"]
কারাবন্দী মুসলিম সিরিজ[/caption]
এ বিষয়ে ইসলামি গবেষক ও নন্দিত আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেন, কাবা শরিফের ইমামদের ব্যক্তিগত আপডেট বা মুসলিম মিল্লাতকে উদ্দেশ্য করে যদি তাদের কিছু বলার থাকে, সেগুলো সবার আগে হারামাইনের ওয়েবসাইট, সোশ্যাল একাউন্ট, ইমামদের ব্যক্তিগত একাউন্টে প্রকাশ করা হয়। আমি এ সমস্ত একাউন্ট নিয়মিত ফলো করে থাকি, চুল-দাড়ি ধুয়ে পানি পানের সংবাদ বা এ ধরণের কোনও তথ্য আমার চোখে পড়েনি।
এ সংবাদ নিছক গুজব দাবি জানিয়ে তিনি বলেন, আমি নিশ্চিতভাবেই বলতে পারি, কাবার কোনো ইমামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ’চুল-দাড়ি ধোয়া পানি পান করতে বলেছেন’ এই দাবি নিছক গুজব। এটা মিথ্যা প্রোপাগান্ডা, এর কোন সত্যতা পà