সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার আল আকসায় তারাবি বন্ধে খতিবের তীব্র প্রতিক্রিয়া  ‘কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে’ রাজধানীতে নারীদের পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীতে মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার খামেনি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের শোক ও সমবেদনা ফেনীতে দুই দিনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘মার্কিন-ইসরায়েলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে’ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির

করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে দারুল উলুম দেওবন্দে পরিস্কার-পরিচ্ছন্নতার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের আক্রমণের কারণে ভাইরাস থেকে মুক্ত থাকতে দারুল উলুম দেওবন্দে পরিস্কার-পরিচ্ছন্নতার নির্দেশ দিয়েছে কতৃপক্ষ।

গত শুক্রবার মাদরাসা কতৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ প্রদান করা হয়। নির্দেশে বলা হয়, দেশের নানান প্রান্তে হানা দিয়েছে করোনা ভাইরাস। এর থেকে পরিত্রাণ পেতে ছাত্রদের নিজ নিজ এলাকা ও বিভাগ পরিস্কার পরিচ্ছন্নতার প্রতি নির্দেশ প্রদান করা হলো। ভাইরাস ছড়ানোর একটা মাধ্যম হলো নোংরা পরিবেশ। তাই কোনো স্থানে যেনো ময়লা অপরিস্কার না থাকে।

নির্দেশে আরো বলা হয়, মাদরাসার কোথাও পানি যেনো জমে না থাকে, সেদিকে লক্ষ্য রাখবে। বিশেষ করে মাদরাসার পরিচ্ছন্নতাকর্মীরা সবসময় সতর্ক থাকবে। কোনো রুমের মধ্যে ময়লা কাপড় জমিয়ে না রাখার প্রতিও আহ্বান করা হয়। রুটির টুকরা, বেচে যাওয়া খাবার এদিক সেদিক ফেলতেও নিষেধ করা হয়েছে।

সূত্র: ইসলামিক মিডিয়া দেওবন্দ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ