শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

অস্ত্র মামলায় জি কে শামীমের জামিন বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুবলীগ থেকে বহিষ্কার হওয়া এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের অস্ত্র মামলায় জামিন আজ রোববার বাতিল করা হয়েছে। ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গত বছর গ্রেফতার হন জি কে শামীম।

জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি মাদক মামলায় এক বছর অন্তর্বর্তীকালীন জামিন দেয় বিচারপতি মুহা. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ। আর ৬ ফেব্রুয়ারি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চ অস্ত্র মামলায় জি কে শামীমকে ছয় মাস জামিন দেয়। অথচ এ তথ্য জানে না রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

আজ রোববার জিকে শামীমের অস্ত্র মামলায় নেয়া ছয় মাসের জামিন বাতিলের (রিকল) জন্য আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান বলেন, আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তথ্য গোপন করে জিকে শামীমের নেয়া জামিন আদেশ বাতিলের আবেদন করছি। আশা করছি আজ কিংবা কাল আবেদনটির শুনানি হবে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র‌্যাব। ওই অভিযানে যুবলীগের শীর্ষ কয়েকজন নেতা ক্যাসিনোকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন। আলোচিত ঠিকাদার জি কে শামীমকে ২০ সেপ্টেম্বর গ্রেফতার করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র, মাদক, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চারটি মামলা করা হয়।

এই চারটি মামলার মধ্যে ২৭ নভেম্বর ঢাকার বিশেষ ট্রাইব্যুনালের দেওয়া জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চান তিনি। মাদক মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যান জি কে শামীম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ