শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

‘মুজিববর্ষ পালন না করা বিএনপির রাজনৈতিক দেউলিয়াপনা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, মুজিববর্ষ পালন করছে না বিএনপি ও তাদের মিত্ররা। এটি তাদের রাজনৈতিক দেউলিয়াপনারই পরিচয় বহন করে।

শুক্রবার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খুদবান্দি এলাকায় নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, এদেশের স্বাধীনতা প্রিয় মানুষের কাছে মুজিববর্ষ একটি উৎসবে পরিণত হয়েছে। অথচ রাজনৈতিক কারণে বিএনপি এ উৎসবের বিরোধিতা করে আসছে। এসব কর্মকাণ্ড তাদের রাজনৈতিক হীনমন্যতার পরিচয় বহন করে। বঙ্গবন্ধুর মতো একজন মানুষের জন্মশতবার্ষিকী উদযাপন করা সত্যিই আমাদের ভাগ্যের ব্যাপার। বিএনপি এগুলো কোনোদিনই বুঝবে না।

নাসিম আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনেকের জীবনে আসেনি আর কোনোদিন আসবেও না। বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে অনেক আগেই। এখন তারা নানা কার্যক্রমে সেসব দেউলিয়াপনার পরিচয় দিচ্ছে। তাই তারা মুজিবর্ষ উদযাপনে অংশ নিচ্ছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ