সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার আল আকসায় তারাবি বন্ধে খতিবের তীব্র প্রতিক্রিয়া  ‘কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে’ রাজধানীতে নারীদের পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীতে মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার খামেনি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের শোক ও সমবেদনা ফেনীতে দুই দিনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘মার্কিন-ইসরায়েলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে’ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির

মার্কিন প্রধান কর্মকর্তাকে সরিয়ে দিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ (প্রধান কর্মকর্তা) মিক মুলভেনিকে অব্যাহতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার এক টুইট বার্তায় এমনটা জানান তিনি। মুলভেনির পদে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন নর্থ ক্যারোলিনা রাজ্যের আইন প্রণেতা মার্ক ম্যাডোস।

টুইটে ট্রাম্প জানান, কংগ্রেসম্যান ম্যাডোসের সঙ্গে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এবং ভালো সম্পর্ক রয়েছে তার।

বিশ্লেষকদের ধারণা, করোনা ভাইরাস মোকাবেলা ও আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। কারণ সাম্প্রতিক অভিশংসনসহ নানা কারণে মুলভেনির ওপর আস্থা হারিয়ে ফেলেছিলেন তিনি এবং প্রধান ওই কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বও দেখা দিয়েছিল ট্রাম্পের।

যদিও টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, মিক মুলভেনি অসাধারণভাবে তার দায়িত্ব পালন করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ