সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার আল আকসায় তারাবি বন্ধে খতিবের তীব্র প্রতিক্রিয়া  ‘কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে’ রাজধানীতে নারীদের পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীতে মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার খামেনি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের শোক ও সমবেদনা ফেনীতে দুই দিনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘মার্কিন-ইসরায়েলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে’ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির

বাংলাদেশসহ ৭ দেশের সঙ্গে কুয়েতের বিমান চলাচল স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ঠেকাতে কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে। আজ শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে টুইটারে এক পোস্টে জানানো হয়েছে।

বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে মিসর, লেবানন, সিরিয়া, ফিলিপাইন, ভারত ও শ্রীলঙ্কা। এক সপ্তাহের জন্য বিমান চলাচল স্থগিত থাকবে।

এছাড়া গত দুই সপ্তাহ বাংলাদেশসহ এ সাত দেশে অবস্থানকারীদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ কারণে ৭ ও ১০ মার্চের কুয়েতগামী সব ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। তবে এ সময়ের মধ্যে কুয়েতি নাগরিকরা দেশে ফিরতে পারবেন। তাদের কোয়ারেন্টাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

শুক্রবার পর্যন্ত কুয়েতে ৫৮ জন করোনায় আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ