শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

‘খালেদা জিয়ার মুক্তির জন্য যাদের রাজপথে থাকার কথা, তাদের দেখি না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যাদের রাজপথে আন্দোলন-সংগ্রাম করার কথা, তাদের অনেককেই এখন রাজপথে দেখা যায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘সময়ের স্বরলিপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মওদুদ এ মন্তব্য করেন।

এশিয়া পাবলিকেশনস থেকে প্রকাশিত এই বইটি লিখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

মওদুদ আহমদ বলেন, রিজভীর রক্তের ধমনীতে বিএনপি সম্পূর্ণভাবে মিশে গেছে। শত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জেল-জুুলুমের মধ্যেও তাকে মাঝে মাঝে রাজপথে দলের চেয়ারপারসনের মুক্তির জন্য আন্দোলন-সংগ্রাম, মিছিল করতে দেখা যায়। অথচ যাদের এটা করার কথা ছিল, তাদের অনেককেই এখন আর দেখা যায় না।

রিজভী আর কতদিক সামলাবে এমন প্রশ্ন রেখে তিনি আরও বলেন, নয়াপল্টনের এই কার্যালয়ে থেকেই রিজভী বিএনপিকে পাহারা দিচ্ছেন। আবার দলের জন্য, নেত্রীর জন্য রাস্তায় নেমে মিছিল করছেন। এত কিছুর মধ্যেও 'সময়ের স্বরলিপি' বইটি লেখার জন্য রিজভীকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে রুহুল কবির রিজভী 'সময়ের স্বরলিপি' বই বিক্রির সব টাকা বেগম খালেদা জিয়া ফাউন্ডেশনে দান করার ঘোষণা দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ