সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার আল আকসায় তারাবি বন্ধে খতিবের তীব্র প্রতিক্রিয়া  ‘কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে’ রাজধানীতে নারীদের পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীতে মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার খামেনি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের শোক ও সমবেদনা ফেনীতে দুই দিনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘মার্কিন-ইসরায়েলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে’ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির

হরিয়ানার মুখ্যমন্ত্রীরও নেই নাগরিকত্বের সনদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তারেরও ভারতীয় নাগরিকত্বের কোনো সনদ। রাইট টু ইনফরমেশনের (আরটিআই) তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

হরিয়ানার পানিপথ শহরের এক অ্যাক্টিভিস্ট পিপি কাপুর গত ২০ জানুয়ারি হরিয়ানার মুখ্যমন্ত্রী, কেবিনেট মন্ত্রী ও গভর্নরের নাগরিকত্বের প্রমাণাদি চেয়ে আরটিআই আবেদন করেন।

এর প্রেক্ষিতে রাজ্যের পাবলিক ইনফরমেশন অফিসার পুনম রাঠি বলেছেন, তাদের কাছে উক্ত ব্যক্তিদের নাগরিকত্বের কোনো কাগজপত্র নেই, হয়তো ইলেকশন কমিশনের কাছে থাকতে পারে।

https://twitter.com/ghazalimohammad/status/1235350630442598400

গত সেপ্টেম্বরে রাজ্য নির্বাচনী প্রচারের সময় অবৈধ অভিবাসন বন্ধ করতে জাতীয় নাগরিক নিবন্ধন বা এনআরসি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মনোহর লাল খট্টর।

এদিকে কয়েকদিন আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও নাগরিকত্বের সনদ না থাকার বিষয়টি সংবাদের শিরোনাম হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ