শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টিতে গাড়িতে ধাক্কায় আহত তাহমিনা আকতার (৩৯) নামের এক বাংলাদেশি মারা গেছেন। গত শুক্রবার বিকেল প্রায় পৌনে ৪টার দিকে গাড়ির ধাক্কায় আহত হন তাহমিনা।

তাহমিনা স্প্রিংফিল্ডের একটি ক্রসওয়াকের বাইরে ভিলা পার্ক রোডের কাছে ব্যাকলিক রোড পার হচ্ছিলেন, ওই সময় ব্যাকলিক রোডের দক্ষিণমুখী একটি গাড়ি তাকে ধাক্কা মারে বলে এক বিবৃতিতে ফেয়ারফ্যাক্স কাউন্টি পুলিশ জানিয়েছে।

সাথে সাথে তাহমিনা আক্তারকে ফেয়ারফ্যাক্স হাসপাতালে নেয়া হয় এবং সেখানে তার দু’দিন পর তার মৃত্যু হয়। অভিযুক্ত গাড়ির চালক দুর্ঘটনার পর পুলিশ ও গোয়েন্দাদের সহায়তা করেছেন বলেও ফেয়ারফ্যাক্স কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রায় ১০ মাস পূর্বে তাহমিনা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তিনি স্বপরিবারে ভার্জিনিয়ায় স্বামী ও দুই কন্যার সঙ্গে বসবাস করতেন। ঘটনার দিন তাহমিনা তার কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

গত ৩ মার্চ মঙ্গলবার দুপুরে জোহরের পর নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ