সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার আল আকসায় তারাবি বন্ধে খতিবের তীব্র প্রতিক্রিয়া  ‘কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে’ রাজধানীতে নারীদের পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীতে মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার খামেনি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের শোক ও সমবেদনা ফেনীতে দুই দিনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘মার্কিন-ইসরায়েলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে’ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাইজেরিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ার উত্তর-পূর্বে বোর্নো রাজ্যের একটি সামরিক ঘাঁটিতে হামলায় কমপক্ষে ১৪ জন নিরাপত্তা কর্মী ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

গতকাল বুধবার ভোরে বোর্নোর দামবোয়া শহরের সেনা ঘাঁটিটিতে হামলা চালায়।

এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ৬ সেনা, ৪ পুলিশ অফিসার, সরকার সমর্থিত মিলিশিয়া বাহিনীর ২ সদস্য এবং ২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এক কর্মকর্তা দাবি করেছেন, পালিয়ে যাওয়ার সময় বিমান হামলায় ১৩ হামলাকারী গুলিতে নিহত হয়েছিল।

এক মিলিশিয়া নেতা বলেছেন, হামলাকারীদের রকেট স্থানীয় একটি গ্রামে আঘাত হানলে প্রায় ৫০ জনেরও বেশি স্থানীয় বাসিন্দা মারা গেছেন।

উল্লেখ্য, নাইজেরিয়ায় দশকব্যাপী হামলা-সহিংসতায় দেশের ভেতরে ৩৬ হাজার মানুষ নিহত হয়েছেন। দুই মিলিয়ন অন্যত্র বাস্তুচ্যুত হয়েছে এবং প্রতিবেশী নাইজার, চাদ এবং ক্যামেরুনেও ছড়িয়ে পড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ