সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার আল আকসায় তারাবি বন্ধে খতিবের তীব্র প্রতিক্রিয়া  ‘কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে’ রাজধানীতে নারীদের পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীতে মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার খামেনি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের শোক ও সমবেদনা ফেনীতে দুই দিনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘মার্কিন-ইসরায়েলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে’ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির

দিল্লি সহিংসতা ঢাকতেই ভারতে করোনা হুজুগ: মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ইচ্ছাকৃতভাবে দেশে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়াচ্ছেন। তারা এটি করছেন দিল্লির সহিংসতা ঢাকতে।

গতকাল বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় এক কর্মীসভায় এ মন্তব্য করেন মমতা।

তিনি বলেন, দিল্লিতে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। অযথা এই ভাইরাস নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। মূলত বিজেপি সরকার দিল্লি সংঘর্ষে নিহতের ঘটনার ধামাচাপা দিতেই করোনা ভাইরাসের আতঙ্ক মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন।

মমতা বলেন, সিএএ নিয়ে দিল্লিতে যা হয়েছে তা মর্মান্তিক। সরকারের নির্দেশে সেখানে লাশের স্তূপ হয়ে গেছে। এখনো অনেক মানুষ দিল্লিতে গৃহহীন হয়ে বসবাস করছে। সহিংস ঘটনায় অগণিত মানুষ প্রাণ হারিয়েছেন। এখনো শহরের বিভিন্ন নর্দমা থেকে লাশ উদ্ধার হচ্ছে। ৭০০ মানুষের এখনো কোনো হদিস পাওয়া যায়নি।

দিল্লির সহিংসতাকে গণহত্যা উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনাকে অনেকে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে আখ্যা দিয়েছেন। সত্য হচ্ছে- এটি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নয়, বরং এটি একটি গণহত্যা। আপনারা সব জায়গায় দিল্লির ঘটনাকে গণহত্যা হিসেবে প্রচার করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ