শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

করোনা ভাইরাস: জুমার পর মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি বিশ্বজুড়ে বিপুল আতঙ্ক তৈরি করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯)। বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষকে করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখার জন্য আগামীকাল জুমার পর দেশের সকল মসজিদে আল্লাহর নিকট বিশেষ দোয়া ও মোনাজাত করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

ইফার সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজামউদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এ প্রেক্ষাপটে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষকে করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখার বিষয়ে আগামীকাল বাদ জুমা দেশের সকল মসজিদে মহান আল্লাহর নিকট বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ৩ হাজার ২৮৫ জনের প্রাণ কেড়েছে এ ভাইরাস। বিভিন্ন দেশে ৯৫ হাজার ৪৮১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৬৮৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ