সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার আল আকসায় তারাবি বন্ধে খতিবের তীব্র প্রতিক্রিয়া  ‘কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে’ রাজধানীতে নারীদের পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীতে মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার খামেনি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের শোক ও সমবেদনা ফেনীতে দুই দিনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘মার্কিন-ইসরায়েলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে’ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির

করোনা আতঙ্কে ব্রাসেলস সফর বাতিল করলেও বাংলাদেশে আসছেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ ঢাকায় আসার কথা নিশ্চিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা নিশ্চিত করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার জানান, পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী মোদির সফর সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। তবে আপাতত বেলজিয়ামের সফর স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ১৩ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাওয়ার কথা ছিল মোদির। এই সফর স্থগিতের জন্য করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে দায়ী করেছে নয়াদিল্লি।

ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করার কারণে এর আগে নরেন্দ্র মোদি এ বছরের হোলি উৎসবে অংশ না নেয়ার কথা জানিয়েছিলেন। এমনকি সোশাল মিডিয়া থেকেও গুটিয়ে নেন নিজেকে।

এর আগে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা আসার কথা নিশ্চিত জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

এছাড়াও তিনি বলেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে সরকারের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা দেবে সরকার। মোদির সফর ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা দেখা দিলে সরকার সেটা নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে।

উল্লেখ্য, এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার ৩০টি ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ ইতালীয় পর্যটকও রয়েছেন। অন্যদিকে ইউরোপের দেশ বেলজিয়ামে বুধবার পর্যন্ত অন্তত ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

ভারতের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দিল্লিতে সব ধরনের প্রাথমিক বিদ্যালয় আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ