সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার আল আকসায় তারাবি বন্ধে খতিবের তীব্র প্রতিক্রিয়া  ‘কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে’ রাজধানীতে নারীদের পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীতে মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার খামেনি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের শোক ও সমবেদনা ফেনীতে দুই দিনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘মার্কিন-ইসরায়েলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে’ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির

করোনায় মৃত্যুতে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অঙ্গরাজ্যটির স্যাক্রামেন্টোর একটি হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হলে এরপরই কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা ঘোষণা করে।

৭১ বছর বয়সী ওই ব্যক্তি একটি প্রমোদতরীতে থাকার সময় তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে বলে ধারাণা করা হচ্ছে। এ নিয়ে দেশটিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১১-তে।

যুক্তরাষ্ট্রের ১৬টি অঙ্গরাঝ্যে ছড়িয়ে পড়েছে করোনা। সবমিলিয়ে দেশটিতে এখন এই ভাইরাসের আক্রান্ত হয়েছেন অন্তত দেড়শ’ মানুষ। দেশজুড়ে করোনা ভাইরাসের পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস।

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে এর আগে ওয়াশিংটন ও ফ্লোরিডাতেও জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা অর্ধশতাধিক দেশে ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত সারা বিশ্বে ৯২ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮০ হাজারের বেশি চীনের নাগরিক। করোনা ভাইরাসে সারা বিশ্বে ৩ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন, যার অধিকাংশই চীনের নাগরিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ