সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার আল আকসায় তারাবি বন্ধে খতিবের তীব্র প্রতিক্রিয়া  ‘কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে’ রাজধানীতে নারীদের পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীতে মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার খামেনি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের শোক ও সমবেদনা ফেনীতে দুই দিনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘মার্কিন-ইসরায়েলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে’ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির

তালেবানের পাল্টা জোড়া হামলায় নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তালেবানের সঙ্গে শান্তি চুক্তির পর তাদের উপর হামলা পর জোড়া হামলায় প্রাণ হারালেন অন্তত ২০ জন আফগান সেনা ও পুলিশকর্মী।

গতকাল মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত বারবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

জানা যায়, গত এক সপ্তাহ ধরে আফগান সেনা ও তালেবানদের মধ্যে যুদ্ধবিরতি চলছিল। এরমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানদের শান্তিচুক্তিও স্বাক্ষরিত হয়। শান্তিচুক্তির পরপরই মার্কিন হামলা হলে তালেবানরাও পাল্টা হামলা করে।

অনেক চড়াই-উৎরাই দু’দশকের রক্তক্ষয়ী সংঘর্ষের পর আফগানিস্তানের তালেবান শক্তির সঙ্গে সমঝোতা চুক্তি করেছে আমেরিকা। ওই চুক্তি ও আলোচনার পূর্বশর্ত অনুযায়ী, মার্কিন সেনার ওপর হামলা বন্ধ রেখেছিল তালেবান।

এবার আফগান সেনার বিরুদ্ধে আগের মতোই আক্রমণ চলবে বলে জানিয়েছে তারা। তবে বিদেশি সেনার ওপর হামলা হবে না বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ।

জানা গেছে, কুন্দজ শহরের বাইরের দিকে দু’টি চেক পয়েন্টে হামলা হয়। এরপরই তালেবান ও আফগান সেনার মধ্যে তুমুল গুলির লড়াই শুরু হয়ে যায়।। যার জেরে ঘটনাস্থলে ১৮ জন সেনা ও ৩ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়। তবে তালেবানের কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

সূত্র মতে জানা যায়, ১০ জন সেনাকে অপহরণ করেছে তারা। জানা গেছে, শহরের সংযোগ মহাসড়কের ওপরই অধিকাংশ সংঘর্ষ হচ্ছে। আগামী ১০ মার্চ আফগানিস্তান সরকার ও তালবানদের মধ্যে বৈঠক হওয়ার কথা। কিন্তু বেশকিছু বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে মতভেদ চলছে। ফলে ওই শান্তি বৈঠক আদৌ হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সূত্র: জিনহুয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ