শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

‘দায়িত্ব নেয়ার পর থেকেই মশা নিধনে কাজ শুরু করব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে এরই মধ্যে মশার উপদ্রব শুরু হয়েছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, দায়িত্ব নেয়ার পর থেকেই মশা নিধনে কাজ শুরু করা হবে। তিনি বলেন, এখন মানুষ মশাকে ভয় পায়, আগামীতে মশা মানুষকে ভয় পাবে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তাপস বলেন, আপনারা জানেন এরই মাঝে দেশে মশার উপদ্রব শুরু হয়ে গেছে। কিন্তু আমরা কিছু করতে পারছি না। আমরা যখন দায়িত্ব নিবো, তখন প্রথম দিন থেকে মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। এভাবেই মশা নিধনে আমরা যথার্থ ব্যবস্থা নিবো। এখন মানুষ মশাকে ভয় পায়, আগামীতে মশা মানুষকে ভয় পাবে।

এ সময় ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যারা মুজিববর্ষ পালন করে না, তাদের ক্ষমতায় দেখতে চায় না বাংলার মানুষ।

তিনি বলেন, যারা মুজিববর্ষ পালন করবে না, বঙ্গবন্ধুর প্রতি যাদের শ্রদ্ধাবোধ নাই। তাদের সাথে কোন আপোষ নাই, তাদেরকে বাংলাদেশের মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। এই স্বাধীনতাবিরোধী শক্তিকে বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে আমরা দিবো না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ