শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

মোদির আগমনের প্রতিবাদে মোহাম্মদপুরে বিক্ষোভ-সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিল্লিতে মুসলিম গণহত্যা, মসজিদ-মাদরাসা, বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে সমমনা ইসলামী দল ঢাকা মোহাম্মদপুরস জোনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মসজিদ চত্বর থেকে বিশাল মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিহত করা আমাদের ঈমানি দায়িত্ব।

আগামী ৬ মার্চ (শুক্রবার) দেশব্যাপী গণমিছিল ও বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে গণসমাবেশ হবে। ৬ তারিখ গণমিছিল থেকে ১৭ তারিখ পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমীন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী,বাংলাদেশ খেলাফত মজলিসের সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, মুসলিম লীগ নেতা আকবর আলি পাঠান, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা ওমর ফারুক প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ