শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

মালয়েশিয়ায় পাচারের সময় ৩৭ রোহিঙ্গা উদ্ধার, ৩ দালাল আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের রেজু খাল ব্রিজ দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে ৩৭ জন রোহিঙ্গা নারী ও শিশুসহ তিন দালালকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজু খাল ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে চারজন শিশু, ১৭ জন নারী ও ১৬ জন পুরুষ রয়েছে। এসব রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

আটক তিন দালাল হলেন- উখিয়ার সোনারপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে মুহা. জাহাঙ্গীর (৩০) এবং তার সহোদর মুহা. আলমগীর (২৭) ও খুনিয়াপালং এলাকার কাদের হোছাইনের ছেলে মুহা. সাগর (৩০)।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এসএম আতিক উল্লাহ বলেন, আজ ভোরে রেজু খাল দিয়ে কিছু সংখ্যক রোহিঙ্গা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে জড়ো করা হয়েছে এমন খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩৭ জন রোহিঙ্গা নারী ও শিশু এবং তিন দালালকে আটক করা হয়।

তিনি জানান, এই ঘটনায় আরও কয়েকজন দালাল পালিয়ে গেছে। আটক দালালদের বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ