শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হলো চরমোনাই মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আখেরি মোনাজাতের মাধ্যেমে শেষ হলো চরমোনাইয়ের তিনদিন ব্যাপী ফাল্গুনের মাহফিল। আজ শনিবার সকাল ৮ টা ৫০ মিনিটে শেষ হয় চরমোনাই মাহফিল।

ফজরের নামাজের পর শেষ বয়ানের পর আখেরি মুনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করীম।

আখেরি বয়ানের শুরুতেই তিনি আল্লাহর শুকরিয়া আদায় এবং চরমোনাই মাহফিলে ইন্তেকালে করা মুসল্লিদের জন্য দোয়া করেন। এরপর চরমোনাই তরিকার নিয়ম অনুসারে প্রায় ঘন্টাখানেক বয়ান করেন।

আখেরি মুনাজাতে তিনি বাংলাদেশে শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া করেন। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির জন্য বিশেষ করে ভারত, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত-নিপিড়িত মুসলমানদের জন্য বিশেষ ভাবে দোয়া করেন।

মুনাজাতের সময় পুরো ময়দানজুড়ে এক গম্ভীর পরিবেশ সৃষ্টি হয়। মহান আল্লাহ তায়ালার কাছে নিজের পাপ-পঙ্কিলতা ও অসহায়ত্ব বর্ণনা করে অশ্রুশিক্ত নয়নে মুনাজাত করেন মুসল্লিরা। মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

দেশের দুর-দূরন্ত থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহনে এ বছরের মাহফিল গত ২৬ তারিখ জোহরের পর থেকে শুরু হয়ে আজ শনিবার মুনাজাতের মাধ্যমে শেষ হয়। মাহফিলে দেশের বরেণ্য ওলামায়ে কেরাম ছাড়াও মালয়েশিয়া, চীনসহ বিভিন্ন দেশ থেকে ওলামায়ে কেরাম এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।

-এএ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ