শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

বিকাশ প্রতারক চক্রের মূল হোতা কামাল গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংঘবদ্ধ বিকাশ প্রতারক চক্রের মূল হোতা কামাল আহম্মেদ (৪৪) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার চাঁনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামাল আহম্মেদ চাঁনপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব ১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, বিভিন্ন সরকারি দপ্তরে উর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা করে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া যায় কামালের বিরুদ্ধে।

এ প্রেক্ষাপটে একজন ভুক্তভোগীর অভিযোগে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল অভিযান চালিয়ে শুক্রবার রাতে বিকাশ চক্রের মূল হোতা প্রতারক কামালকে গ্রেফতার করে। তার নিকট হইতে যে নম্বার দিয়ে ফোন করে উর্ধ্বতন কর্তপক্ষের পরিচয় দিয়ে প্রতারনা করা হতো সেই মোবাইলটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে নিজে এবং তার আরো কয়েকজন সহযোগী দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন ব্যক্তির এজেন্ট ও ব্যক্তিগত বিকাশ একাউন্ট ব্যবহার করে সরকারি সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্যদের নিকট উর্ধ্বতন কর্তৃপক্ষের পরিচয় দিয়ে ও বিভিন্ন প্রভোলন দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিল।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী এর আগেও একইভাবে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করার অপরাধে ২০১৮ সালে ২৪ শে জুলাই র‌্যাব-১১,সিপিসি-২ গ্রেফতার করে।

পরবর্তীতে সে জামিনে এসে পুনরায় আরো চতুরতার সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিলো। এ চক্রের সাথে জারা জড়িত আছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার অভিযান অব্যাহিত থাকবে বলে জানা র‌্যাব-১১, সিপিসি-২ এর উপপরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ