শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিকগঞ্জের হরিরামপুরে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন। নিহত আহম্মদ আলী প্রামাণিক (৬২) পেশায় একজন রিক্সা চালক। ছেলে মোহাম্মদ আলী(৩০) পেশায় ছাপাখানা শ্রমিক। শনিবার দুপুরে উপজেলার গোপীনাথপুর মজমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহম্মদ আলী প্রামাণিক এক ছেলে এবং এক মেয়ের জনক। বছর দেড়েক আগে তার স্ত্রী মারা যায়। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করলে মাস দুয়েক সংসার করার পর সেই স্ত্রী চলে গেছে। এ অবস্থায় এলাকার স্বামী পরিত্যক্তা এক নারীকে তৃতীয় বিয়ে করতে চাচ্ছিলেন তিনি। কিন্তু এই বিয়েতে রাজি ছিলেন না ছেলে মোহাম্মদ আলী। এ নিয়ে শনিবার সকালে বাপ-বেটার ঝগড়া বাঁধে। এক পর্যায়ে ছেলে বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে আহম্মদ আলী মারা যান।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের ছেলে এবং মেয়ে পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ