শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

শনিবার সিলেট শহরে ৩৯ এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট শহরের ৩৯ এলাকায় জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগে মেরামত কাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন শহরের কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, গ্যাস অফিস, কাস্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, চালিবন্দর, শাহপরাণ থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালঙ্কা নয়াবস্তি ও আশপাশ এলাকা এবং উপশহর ফিডারের আওতাধীন ব্লক-এ, বিসিডিজে, এবিসি পয়েন্ট, তেররতন, ভ্যাট অফিস, সৈয়দানীবাগ, সোনারপাড়া, সাদারপাড়াসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ